২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদ বাড়ল স্বাস্থ্যসচিবের

অবসরের প্রস্তুতিতে থাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামকে এক বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 02:31 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার সৈয়দ মনজুরুলের অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে চুক্তিভিত্তিক নিয়োগের এই আদেশ জারি করে। আগামী ২০ অক্টোবর বা যোগদানের তারিখে থেকে তার নতুন মেয়াদ শুরু হবে।

১৯৮২ সালের নিয়মিত ব্যাচের কর্মকর্তা মনজুরুলের ১৯ অক্টোবর পিআরএলে যাওয়ার কথা ছিল।

গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য সচিবের দায়িত্ব পাওয়ার আগে নৌ সচিবের দায়িত্বে ছিলেন তিনি।

১৯৫৬ সালের ২০ অক্টোবর ফরিদপুরে জন্ম নেওয়া মনজুরুল ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে অর্থ বিভাগ, ইআরডি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।