২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন কাজে পুরনো গাড়িকে ছাড়

উন্নয়ন কাজে ব্যবহারের জন্য আমদানি করা ৫ বছরের বেশি পুরনো ১১৩টি গাড়ি বন্দর থেকে ছাড় করার অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 12:47 AM

Updated : 22 Aug 2022, 01:31 PM

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্য মন্ত্রণালয় এই প্রস্তাব পাঠালে মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন দেয়।

বিদ্যমান আমদানি নীতি অনুযায়ী, পাঁচ বছরের অধিক পুরনো মোটর কার, মাইক্রোবাস, মিনিবাস, জীপসহ অন্যান্য পুরনো যানবাহন ও ট্রাক্টর আমদানি করা যায় না। 

নতুন করে গাড়ি আমদানি করলে উন্নয়ন ব্যয় অনেক বেড়ে যাবে এ যুক্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব।

তিনি বলেন, “মূলত টেকনিক্যাল ও একই সঙ্গে খুব দামি হওয়ায় বিশেষ বিবেচনায় এসব গাড়ি ছাড়করণের অনুমতি দেওয়া হয়েছে।”

বন্দরে আটকে থাকা গাড়িগুলো এখন অনুমতি পেয়ে খালাস করা হবে বলে জানান মাকসুদুর।