২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পেনশনের ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ছয় কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 11:08 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সোমবার বিকালে দুদক কুমিল্লার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, ব্যাংকের ম্যানেজার সিরাজুল হক, ফজলুর রহমান, জ্যেষ্ঠ কর্মকর্তা (ক্যাশ) মোতাহার হায়দার মোল্লা, খলিলুর রহমান ও আবদুল ওয়াদুদ।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখায় পরস্পরের যোগসাজশে সরকারি কর্মচারীদের পেনশনের ১৬ কোটি ৬ লাখ ২ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

মামলার আসামিদের কেউ অবসরে গেছেন আবার কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন বলেও জানান দুদক কর্মকর্তা নুরুল হুদা।