২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন লেগে শতবর্ষী নারী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঘরে আগুন লেগে শতবর্ষী এক নারী নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 11:05 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

নিহত মাজু বেগম (১০৮) বোয়ালমারী উপজেলায় ময়না ইউনিয়নের হাটখোলার চর গ্রামের বাসিন্দা।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার হাফিজুর রহমান বলেন, সোমবার সন্ধ্যায় কামার গ্রামের আতিয়ার মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তা তার প্রতিবেশী আবু শামসের বাড়িতেও ছড়িয়ে পড়ে।

মাজু বেগম নিজে চলতে না পারায় উদ্ধারের আগেই আগুন ছড়িয়ে পড়লে তার মৃত্যু হয়।

আগুনে আতিয়ার মোল্লার ধান-পাটসহ বিভিন্ন কৃষিপণ্য ও নগদ ৫০ হাজারসহ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।