২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি অর্থায়ন: ব্যারিস্টার শাকিলাকে ফের রিমান্ডে নিতে শুনানি

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদনের আংশিক শুনানি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 10:15 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলামের আদালতে আংশিক শুনানি শেষে শাকিলা ফারজানাকে কারাগারে পাঠানো হয়।

হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলাকে চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করে র্যাতব।

চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতে মামলার সিডি (কেস ডকেট) এসে না পৌঁছায় শুনানি শেষ হয়নি। আদালতে পরবর্তীতে সিডিসহ এ বিষয়ে শুনানি করবেন বলে জানিয়েছেন। তবে এখনও তারিখ নির্ধারণ করা হয়নি।”

আসামি পক্ষের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলাতেই ব্যারিস্টার শাকিলা ফারজানা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। একই মামলায় কী করে আবার রিমান্ড চাওয়া হয়?

“এ রিমান্ড আবেদন তদন্তের স্বার্থে নয়। বরং আমরা যাতে জামিন শুনানি না করতে পারি সেজন্য করা হয়েছে। একই মামলায় গ্রেপ্তার অন্য দুই আইনজীবীকে রিমান্ডে নিতেও কোনো আবেদন করা হয়নি।”

গত ২৪ অগাস্ট এই মামলায় শাকিলা ফারজানাকে ৪৮ ঘণ্টা এবং তার সঙ্গে গ্রেপ্তার অন্য দুই আইনজীবী মো. হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনকে ৭২ ঘণ্টা রিমান্ডে পায় র্যাগব।

এরপর ২৬ অগাস্ট জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলামের কাছে তিন আইনজীবী জবানবন্দি দেন।

গত ১৯ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলীপুর সুলতান আহমেদ সড়কের এসকে সাফিনা ভবনের চতুর্থ তলার ‘আল মাদরাসাতুল আবু বকর’ মাদ্রাসায় নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছিল র্যাাব-৭।

পরে জিজ্ঞাসাবাদ শেষে ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতদের তথ্যানুযায়ী ২১ ফেব্রুয়ারি রাতে বাঁশখালীর সাধনপুর উপজেলার লটমনি পাহাড়ে অভিযান চালিয়ে জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্র ও অস্ত্র উদ্ধার করা হয় বলে র্যা বের দাবি।

তিন আইনজীবীকে গত ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তারের পর বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি আস্তনা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে নেয় র্যাশব।

বাঁশখালী থানার মামলায়ও আদালতে জবানবন্দি দিয়েছেন তিন আইনজীবী।