২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজতে হত্যা, এসআইসহ ১১ আসামি কারাগারে

গাজীপুরে পুলিশ হেফাজতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় এক এসআইসহ ১১ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

সোমবার আসামিরা গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মনোয়ারা বেগম তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১২ সালের ২৯ মে সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের হোসেন আলীর ছেলে যুবলীগকর্মী মামুন ভূঁইয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।

গাজীপুর আদালত পুলিশের উপপরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, প্রায় সাড়ে তিন বছর অনুসন্ধানের পর এসআই নৃপেন কুমার দে, হেকিম ফরাজী, আল আমিন, শহীদুল্লাহ শাহী, মুনসুর আলী, বাদল, ফাজু, গাফফারসহ ১১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

সোমবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠান বলে জানান তিনি।