২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের সাবেক পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

সরকারি জমি নিয়ম বহির্ভুতভাবে ব্যক্তি মালিকানায় বন্দোবস্তির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে মামলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 09:36 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

কক্সবাজার সদর থানার এসআই মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এ মামলা করেন।

মামলায় সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছারকে একমাত্র আসামি করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, নুরুল আবছারের বিরুদ্ধে ১৯৮৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত কক্সবাজার পৌরসভার খাস জায়গা নিয়ম বহির্ভুতভাবে বিভিন্ন ব্যক্তির নামে বন্দোবস্ত দিয়ে অনৈতিকভাবে আর্থিক সুবিধার আদায় করেছেন।

এ বিষয়ে নুরুল আবছার জানান, চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ে নিয়ম মেনেই জমি বরাদ্দ দিয়েছেন। যে জমি বরাদ্দ দেওয়া হয়েছে তা থেকে পৌরসভা এখনও আর্থিক সুবিধা পাচ্ছে ।

সামনে নির্বাচন তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।