এএসআইর মাথা ফাটিয়ে মাদক বিক্রেতাকে ছিনতাই
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের এক সহকারী উপ পরিদর্শকের মাথা ফাটিয়ে এক মাদক বিক্রেতাকে ছিনিয়ে নিয়েছে সঙ্গীরা।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আশানগরপাড়ায় এ ঘটনায় এক কনস্টেবলও আহত হয়েছেন বলে জানান ঝিনাইদহের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি।
আহত এএসআই মনিরুজ্জামান ও কনস্টেবল মনিরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসপি বলেন, আশানগরপাড়ায় বিশ বাবু, রুয়েল ও নাজমুলসহ কয়েকজন যুবক অনেক দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। বিকালে এএসআই মনিরুজ্জামান ও কনস্টেবল মনিরুজ্জামান তাদের ধরতে সাদা পোশাকে ওই এলাকায় যায়। এক পর্যায়ে তারা বিশ বাবুকে আটক করে।
“পরে তাকে ছাড়িয়ে নিতে তার সঙ্গী-সাথীরা দুই পুলিশ সদস্যের ওপর হামলা করে। এতে এএসআই মনিরুজ্জামানের মাথা ফেটে যায়। আহত হন কনস্টেবল মনিরুজ্জামান।”
