২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ধর্মঘট স্থগিত

মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ডাকা বাস ধর্মঘট স্থগিত করেছে জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 08:18 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

সোমবার সন্ধ্যা থেকে ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া।

তিন চাকার যান চলাচল বন্ধসহ ৬ দফা দাবিতে সকাল থেকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করে সংগ্রাম পরিষদ।

আলমগীর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের সঙ্গে মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। বৈঠকে জেলা প্রশাসক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট স্থগিত করা হয়েছে।”