২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাদ্রি হত্যাচেষ্টা: এক ‘জঙ্গির স্বীকারোক্তি’

পাবনার ঈশ্বরদীতে খ্রিস্টান পাদ্রি লুক সরকারকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ‘জেএমবির আঞ্চলিক কমান্ডার’ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 07:10 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

পাবনার পুলিশ সুপার আলমগীর কবির জানান, গ্রেপ্তাদের সোমবার বিকালে আমলী আদালত-২ এ রাকিবুল ইসলাম রাকিব ওরফে তাওহিদ ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

তিনি আরও বলেন, ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতের (রিমান্ড) আবেদন করেন। আদালত এ বিষয়ে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।

এর আগে সকালে পাবনার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ হত্যাচেষ্টার ঘটনায় ‘জেএমবির এক আঞ্চলিক কমান্ডার’সহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে রাকিব নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার এবং বাকিরা সদস্য বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

গত ৫ অক্টোবর সকালে ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুক সরকার পৌর এলাকার স্কুলপাড়ায় নিজের ভাড়া বাড়িতে হামলার শিকার হন।

তিন যুবক ধর্মের বাণী শোনার নাম করে বাসায় এসে মুখ চেপে ধরে এই পাদ্রির গলায় ছুরি চালানোর চেষ্টা করে। এ সময় লুক সরকার একজনের হাতে কামড় দিয়ে চিৎকার করে উঠলে তার স্ত্রী পদ্মা সরকার ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় আহত লুক সরকার নিজেই বাদী হয়ে ওই রাতে অজ্ঞাতপরিচয় তিন যুবককে আসামি করে একটি মামলা করেন।

পুরনো খবর:

পাদ্রি হত্যাচেষ্টা মামলায় ৫ ‘জেএমবি’ গ্রেপ্তার