গৃহবধূকে গলাগেটে হত্যা, দেবর আটক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগে তার দেবরকে আটক করা হয়েছে।
সোমবার উপজেলার দরফপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান।
নিহত শিউলি আক্তার (২৪) ওই গ্রামের অটোরিকশা চালক আব্বাস উদ্দিনের স্ত্রী।
এ ঘটনায় আব্বাসের ছোটভাই মো. হাসানকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
ওসি গোলাম ফারুক বলেন, সকালে আব্বাস অটোরিকশা চালাতে চলে যান। দুপুরে আব্বাসের ঘর থেকে চিৎকার-চেঁচামেচি শুনে বাড়ির লোকজন এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিউলির নিথর দেহ পড়ে থাকতে দেখে।
“এরপর ঘটনাস্থল থেকে হাসানকে আটক করে পুলিশে খবর দেয় তারা।”
লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে শিউলিকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি।
