সেনাপ্রধানের সঙ্গে চীনা সেনা কর্মকর্তার সাক্ষাৎ
ঢাকা সফররত চীনা জেনারেল লি জুচিং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু হেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানানো হয়, সোমবার ঢাকা সেনানিবাসের সদর দপ্তরে সেনা প্রশিক্ষণ ও পেশাগত বিষয়ে দুজনের মধ্যে মতবিনিময় হয়।
গত ১১ অক্টোবর পিএলএ চেংডু মিলিটারি রিজিওনের প্রধান জেনারেল লি জুচিংয়ের নেতৃত্বে চীনা সেনাবাহিনীর ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে।
বাংলাদেশের বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আগামী ১৩ অক্টোবর ঢাকা ছাড়ার কথা রয়েছে দলটির।
