২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি ‘নিষ্ঠুরতায়’ প্রধানমন্ত্রীর উদ্বেগ

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের ‘নিষ্ঠুরতায়’ উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 11:27 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী সেখানে ইসরায়েলি হামলায় নিহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

গত কয়েক দিনে গাজায় ইসরায়েলিদের হামলায় অন্তত ১০ জন নিহত এবং অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন।

বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী লিখেছেন, “এ ধরনের সন্ত্রাস ও সহিংসতাকে আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি এবং এই জঘন্য অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

‘স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের’ পক্ষে বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।