২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

গাজীপুরে একটি দোকানে পুরনো শেভিং ফোমের কৌটা বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 09:43 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

পূবাইল পুলিশ ফাঁড়ির এসআই ফায়জুর রহমান জানান, রোববার বিকালে সিটি করপোরেশনের বসুগাঁও এলাকায় একটি ভাঙ্গারি দোকানে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আব্দুল লতিফ (৩৫), হাসমত (৩৩), ইয়াকুব আলী (২৫), জাহিদুল ইসলাম (২০) ও সোহেল (১৮)।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

এসআই ফায়জুর বলেন, বিকাল ৫টার দিকে ইমাম উদ্দিনের ভাঙ্গারি দোকানের কর্মচারীরা হাইড্রোলিক মেশিন দিয়ে পরিত্যক্ত মালপত্র জড়ো করছিলেন।

এ সময় একটি পুরোনো শেভিং ফোমের কৌটা মেশিনের চাপে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। এতে পাঁচ কর্মচারী দগ্ধ হন।