পাবনায় ‘চরমপন্থি’ গ্রেপ্তার
পাবনার আতাইকুলা থেকে অন্তত এক ডজন মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে চরমপন্থি দলের নেতা বলছে পুলিশ।
আতাইকুলা থানার ওসি নূর-এ-আলম জানান, রোববার সকালে আলোকচর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার জিয়াউল হক জিয়া (৩৮) ওই গ্রামের স্থানীয়।
“জিয়াউল চরমপন্থি দলের আঞ্চলিক নেতা। তার নামে আতাইকুলাসহ পাবনার অন্যান্য থানায় হত্যা, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো প্রায় ডজনখানেক মামলা রয়েছে।
“জেলা পুলিশের তালিকাভুক্ত এই ‘শীর্ষ সন্ত্রাসী’ দীর্ঘদিন ধরে পলাতক ছিল।”
