গাইবান্ধায় শিশু ধর্ষণ, কিশোর আটক
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে গজারিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির মা জানান, তার পাঁচ বছরের মেয়ে দুপুরে তাদের পাশের বাড়িতে টেলিভিশন দেখতে গেলে ওই বাড়ির এক কিশোর (১৫) ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে।
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাফিসা ইয়াসমিন বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানান তিনি।
পুলিশ ওই কিশোরকে আটক করেছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান ফুলছড়ি থানার ওসি আতিয়ার রহমান।
