২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণিসম্পদ ও দুদকে নতুন সচিব

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব  মো. মাকসুদুল হাসান খানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 04:25 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

আর দুদকের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা আবু মো. মোস্তফা কামালকে ভারপ্রাপ্ত সচিব মর্যাদায় দেওয়া হয়েছে সচিবের দায়িত্ব।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এই বদলির আদেশ জারি করে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেলিনা আফরোজা গত ৮ অক্টোবর অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যাওয়ায় ওই পদটি শূন্য হয়।

এছাড়া রোববার ১১জন যুগ্মসচিবের দপ্তর বদলের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।