২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হাসপাতাল থেকে আসামির পলায়ন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন এক আসামি পালিয়ে গেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 04:20 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

শনিবার রাত ২টার দিকে হাসপাতালের স্নানঘরের ভেনটিলেটর ভেঙে সামাদ রাব্বানী (২৬) নামের ওই আসামি পালিয়ে যায় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগীর মিয়া জানান, অসুস্থ হওয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সামাদ রাব্বানীকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়।

“তাকে হাসপাতালের ৪র্থ তলার ৪ নম্বর ওয়ার্ডে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল।

“শনিবার রাতে সে স্নানঘরে গিয়ে ভেনটিলেটর ভেঙে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।”

এ ঘটনায় দায়িত্বরত তিন কারারক্ষীকে সাময়িকভাবে বরখান্ত করা হয়েছে বলে জানান তিনি।