২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর ঝগড়ায় সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন শতাধিক।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 03:26 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

রোববার বেলা ১১টার দিকে জগদল ইউনিয়নের সেকান্দরপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানান দিরাই থানার ওসি মো. বায়েছ আলম।

নিহত আব্দুল মালিক (৫৫) সেকান্দরপুর গ্রামের বাসিন্দা।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বায়েছ আলম জানান, গ্রামের দুই প্রতিবেশী নুরুল আমিন ও মাহমুদ আলীর পরিববারের শিশুদের ঝগড়ার জেরে উভয় পরিবারের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“ঘণ্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও শতাধিক আহত হয়।”

খবর পেয়ে দিরাই থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান তিনি।