২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাচার লাশবাহী ট্রাক খাদে, ভাতিজা নিহত

ঢাকা থেকে চাচার লাশ আনার সময় ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভাতিজা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 01:39 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

বরিশালের গৌরনদী উপজেলায় লাশবাহী ট্রাকটি খাদে পড়েিআহত হন আরও ১৩ জন।

রোববার সকালে মদিনা মসজিদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গৌরনদী থানার ওসি আলাউদ্দিন মিলন জানান।

নিহত ওহিদুল ইসলামের (৪০) বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামে।

আহতরা হলেন- একই গ্রামের চাদনী, হালিমা, মালতি, আসমা, মারুফা, রেকসোনা, লতা, জাহিদুল, শহীদুল, সোবাহান, সুজন, করিম ও ফারুক।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সূর্যপাশা গ্রামের আব্দুল হাকিমের মরদেহ নিয়ে ট্রাকে নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন স্বজনরা।

পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায় বলে জানান তিনি।

নিহত ওহিদুল ঢাকায় মারা যাওয়া আব্দুল হাকিমের ভাতিজা ছিলেন। আহতরাও সবাই তার আত্মীয়।