২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে উপ-নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষদিন রোববার

জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন রোববার।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 01:18 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

রোববার সকালে একজনসহ এ পর্যন্ত নয় জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগ সাংসদ আব্দুল লতিফ সিদ্দিকী পদত্যাগ করার পর এ আসনটি শূন্য হয়।

উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নয়জন।

“এদের মধ্যে রোববার সকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল আলীম মনোনয়নপত্র জমা দিয়েছেন।”

মনোনয়নপত্র সংগ্রহকারী অপর আটজনের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের চারজন রয়েছেন।  

এরা হলেন দলটির সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী এবং দুই সদস্য ইকবাল হোসেন সিদ্দিকী ও হাসমত আলী।

মনোনয়নপত্র সংগ্রহকারী অপর চারজন হলেন আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারী, বিএনএফ-এর আতাউর রহমান খান, ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েস এবং জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী।

আগামী ১৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাইবাছাই ও ২১ অক্টোবর প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ হবে আগামী ১০ নভেম্বর।

হজ নিয়ে মন্তব্য করে ব্যাপক আলোচনার মধ্যে মন্ত্রিত্ব ও দলের সদস্যপদ হারান টাঙ্গাইল-৪ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এ নেতা। পরে নিজেই সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ান।

পুরনো খবর:

সংসদে বক্তৃতা করে পদত্যাগপত্র দিলেন লতিফ সিদ্দিকী