২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক চোরাকারবারি’ আহত

লক্ষ্মীপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন আহত হয়েছে, যার বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলা রয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 10:00 AM

Updated : 22 Aug 2022, 01:28 PM

আহত শাহ আলম মিন্টুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশের এসআই আবুল বাশার বলছেন, শনিবার রাত ১টার দিকে সদর উপজেলার পালেরহাটে ‘মাদক ব্যবসায়ীদের’ সঙ্গে গোলাগুলির এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, গুলি ও ১৬৫টি ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

এসআই বাশার বলেন, “কয়েকজন লোককে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে গোয়েন্দা পুলিশের একটি টহল দল চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও মিন্টুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”

মিন্টুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ৮-১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।