এমপি লিটনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভের দুই পায়ে গুলি করার অভিযোগে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের সংসদ সদস্য পদ বাতিল করে তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফেডারেশন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি লিটনকে দল থেকে বহিষ্কার করতেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানানো হয়।
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন
সাংসদরা এধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলে দেশের আইন শৃঙ্খলা ঠিক হবে না, বলেন তিনি।
মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী বলেন, সোমবার মন্ত্রিপরিষদের অনানুষ্ঠানিক আলোচনায় লিটনকে গ্রেপ্তারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে বলে জেনেছেন তিনি। এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে হবে।
মানববন্ধনে সংগঠনের সভাপতি জামাল শিকদার, শিক্ষক নেতা শামছুল আলম, নাগরিক পরিষদের আহ্ববায়ক শামসুদ্দিন, মিলন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
