২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ৪টি দোকান ভস্মীভূত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে চারটি দোকান পুড়ে গেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2015, 01:35 PM

Updated : 22 Aug 2022, 01:25 PM

মঙ্গলবার সকালের এ আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ভেটখালী বাজারের ব্যবসায়ী আশিকুজ্জামান লিমন জানান, ‘রঞ্জিত ইলেকট্রনিক্সে’ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এরপর আগুন খালিদ স্টোর, জননী টেইলার্স ও তাপস ইলেকট্রনিক্সে ছড়িয়ে পড়ে এবং দোকানগুলোর সব মালামাল ভস্মীভূত হয় বলে জানান তিনি।

তিনি বলেন, খবর পেয়ে কালিগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।