২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোনে ডেকে এনে গৃহবধূকে ধর্ষণ

জয়পুরহাটের কালাই উপজেলায় মোবাইল ফোনে প্রেমের ফাঁদ ফেলে ডেকে এনে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে এক গ্রাম পুলিশসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2015, 02:50 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

শনিবার সকালে উপজেলার একডালা গ্রাম থেকে ওই গৃহবধূকে উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কালাই থানার ওসি সিরাজুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আহম্মেদাবাদ ইউপির গ্রাম পুলিশ এবং ওই গ্রামের আবুল মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল (৪০) ও ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের আলম হোসেনের ছেলে মাহফুজার রহমান (৪২)।

মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে ঠাকুরগাঁও থেকে ওই নারীকে জয়পুরহাটে ডেকে আনা হয় বলে জানান তিনি।

ওসি বলেন, মোবাইল ফোনে ফিরোজের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে শুক্রবার সন্ধ্যায় একডালা গ্রামে ডেকে আনে ফিরোজ। পরে রাতে দুজনে তাকে ধর্ষণ করে।

এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন বলেও ওসি জানান।