২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের মাধবপুরে একটি মাইক্রোবাস রাস্তার পাশে গাছে ধাক্কা দিলে এক নারী নিহত হয়েছেন, আহত হন অন্তত ছয় জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 06:41 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

শাহপুর এলাকায় শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ফাতেমা আক্তার (২৪) কুমিল্লার মনোহরদী উপজেলার সুমন মিয়ার স্ত্রী।

আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুর রহমান চৌধুরী জানায়, ঢাকা থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে সিলেট যাচ্ছিল।

“ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।”

এতে ঘটনাস্থলেই যাত্রী ফাতেমা আক্তার নিহত হন। পরে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় বলে জানান তিনি।