মিনিট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহে শ্যালো ইঞ্জিন চালিত মিনিট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে সদরের গিলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান।
নিহত ফিরোজ আহমেদ (৪৫) হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের গনজের আলরি ছেলে।
ওসি বলেন, ফিরোজ হরিণাকুন্ডু থেকে মোটসাইকেলে সদরের দিকে আসছিলেন। পথে গিলাবাড়িয়াতে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত মিনিট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধারের পর সদর হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
