বুড়িগঙ্গায় পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
ঢাকার কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কেরাণীগঞ্জ মডেল থানার এসআই মো. মনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামরাঙ্গীর চর এলাকায় নদী থেকে সানির (১১) মৃতদেহটি উদ্ধার করা হয়।
সানি ওই এলাকার সিরাজ রঙ্গিলার ছেলে।
পরিবারের বরাত দিয়ে এসআই মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে বুড়িগঙ্গার পাড়ে খেলার সময় বড় ভাই হৃদয় তাকে ধাক্কা দিলে নদীতে পড়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
