২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুমতিতে পড়ে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

গোপালগঞ্জে মধুমতি নদীতে পড়ে নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 04:36 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার দুপুরে ও বুধবার রাতে তাদের মরদেহ পাওয়া যায় বলে জানান কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম।

নিহতরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁশগ্রামের মহর মিনার ছেলে বাবু মিনা (৪৫) ও একই উপজেলার পূর্ব চরকালনা গ্রামের সবুজ শেখ (২৫)।

ওসি বলেন, বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত ফেরির পন্টুন থেকে মধুমতি নদীতে পড়ে নিখোঁজ হন সবুজ। আর  মঙ্গলবার ভোর রাতে ফেরি থেকে নদীতে পড়ে যাওয়া ভাতিজাকে উদ্ধার করার জন্য নদীতে নাফ দিয়ে নিখোঁজ হন বাবু মিনা।

“বুধবার রাতেই খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সবুজের লাশ ফেরির পন্টুনের নিচ থেকে উদ্ধার করে।

“বৃহস্পতিবার দুপুরে বাবু মিনার লাশ উদ্ধার করা হয়।”

লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।