টেকনাফে অস্ত্র ও গুলি উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।
বুধবার কক্সবাজার-টেকনাফ সড়কে বিজিবির দমদমিয়া চেকপোস্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আব্দুল হান্নান খান।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি কর্মকর্তা হান্নান খান বলেন, অস্ত্র পাচার করা হবে এমন গোপন খবরে বিজিবি সদস্যরা লাকড়িবাহী একটি মাহেন্দ্র গাড়িতে তল্লাশি চালায়। এসময় লাকড়ির আঁটির ভেতর লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার অস্ত্র ও গুলি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
