২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার পুসকুনি এলাকার একটি আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ

শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, মঙ্গলবার রাতের ওই ঘটনায় আরও একজন আহত হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে কানসাট-চৌডালা সড়কের পুসকুনি এলাকায় পুলিশ ক্যাম্পের পাশে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে কয়েকটি বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করে তারা।

“এ সময় স্থানীয়রা ধাওয়া করে তিন জনকে ধরে পিটুনি দিলের একজন ঘটনাস্থলেই নিহত হয়। কিন্তু স্থানীয়রা বিষয়টি গোপন রেখে লাশটি পার্শ্ববর্তী একটি আখক্ষেতে ফেলে রাখে।”

বুধবার দুপুরে চাষিরা আখ ক্ষেতে লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। আরেকজনকে গুরুতর অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।