২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর দশমিনায় ১৪৪ ধারা জারি

একই স্থানে বিএনপির দুপক্ষ সমাবেশ ডাকায় পটুয়াখালীর দশমিনা সদরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 12:17 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার জারি করা এ আদেশ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।

দশমিনা থানার এসআই (ভারপ্রাপ্ত ওসি) মো. রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা শহরের হাসপাতাল রোড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে দুই গ্রুপ সকাল ১০টায় পৃথক সমাবেশ ডেকেছে।

“এ কারণে দুপক্ষের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় শহর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

তিনি জানান, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি মো. শাহজাহান খান সমর্থিত নেতাকর্মীরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন।

একই স্থানে অপর গ্রুপ জেলা বিএনপির সভাপতি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধূরী সমর্থিত নেতাকর্মীরা উপজেলা বিএনপির সম্মেলন আহবান করেন।

এ দুই গ্রুপের নেতা-কর্মীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানান এসআই রুহুল।