মহাখালী ফ্লাইওভারে পিকআপের ধাক্কায় পুলিশ নিহত
রাজধানীর মহাখালী ফ্লাইওভারে পিকআপের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
নিহত সুজন মিয়া (২৪) মিরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
বানানী থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, রাতে মহাখালী ফ্লাইওভারে একটি তল্লাসি চৌকিতে তিনজনের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন সুজন।
“রাত সাড়ে ১২টার দিকে দ্রুতগামী একটি পিকআপ সুজনকে ধাক্কা দিয়ে উত্তরার দিকে চলে যায়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ময়নাতদন্তের জন্য সুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
