২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে আওয়ামী লীগ নেতা খুন

যশোরের বেনাপোলে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 11:16 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

নিহত আব্দুস সামাদ (৪৮) বেনাপোলের কাগজপুকুর গ্রামের নছর উদ্দিন মোড়লের ছেলে।

মঙ্গলবার রাত ৮টার দিকে কাগজপুকুর বাজারে তাকে হত্যা করা হয় বলে যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মুরাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, পুলিশের সোর্স সন্দেহে সামাদকে হত্যা করা হতে পারে।

মঙ্গলবার দুপুরে আমিরুল বাহিনীর সদস্য হাফিজুরকে অস্ত্র, গুলিসহ আটকের পর তাদের সহযোগীরা সামাদকে সন্দেহ করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের ধারণা।

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল দুর্বৃত্ত রাত ৮টার দিকে সামাদকে কুপিয়ে হত্যা করে। ওই সময় তিনি কাগজপুকুর বাজারে তার নিজের পানের দোকানে বসেছিলেন।

হত্যর পর হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দৃর্বৃত্তরা, বলেন ওসি।

স্থানীয়রা সামাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি অপূর্ব।

নিহত সামাদ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান।