২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের রামুতে চার হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 04:45 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে রেজু নদী সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক (রামু অংশ) থেকে তাকে আটক করা হয়।

আটক হোসেন আলীকে (৪০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফির বিল এলাকার সামছুল আলমের ছেলে।

বিজিবি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, রেজু নদী সংলগ্ন যৌথ চেকপোস্টে মোটরসাইকেল আরোহী হোসেন আলীর দেহ তল্লাশি করে চার হাজার ৭১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মামলা করে তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।