২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা অমান্য করায় চাঁদপুরে ২৩ জেলের দণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ২৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 04:38 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

মঙ্গলবার দুপুরে চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ।

চাঁদপুর নৌ পুলিশের এসপি মো. শাহরিয়ার বলেন, মঙ্গলবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নৌ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লগ্গীমারার চর থেকে হাইমচর পর্যন্ত মেঘনার বিভিন্ন স্থান থেকে ২৩ জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছর করে  সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. মনসুর (২৪), কালু বেপারী (৩৫), রুহুল আমিন বেপারী (৪০), হাসান বেপারী (২৫), শাহ আলম (৩০), মো. হাবিব (২০), আবুল কাশেম (২৩), ওসমান গণি (২৩), মনির হোসেন (১৮), আ. হালিম (২১), ছিদ্দিক আলী (২৭), সেলিম খান (৩৫), অলি উল্লাহ বেপারী (২৮), ইমান গাজী (২০), হারুন (২২), আবদুস সালাম (৩০), লিটন (২৫), মো. রিপন (৩৮), শহীদ উল্যাহ (২৬), মো. জয়নাল (১৮), নজরুল ইসলাম (৩৭), কালু মিয়া (৩২) ও মো. হাশিম (৪০)।

ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আশ্বিনী পূর্ণিমার দিন, পূর্ণিমার আগের তিন দিন এবং পরের ১১ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।