২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 04:26 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

ঘিওর থানার ওসি শওকত আলম জানান, মঙ্গলবার সকালে বরটিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রোজিনা আক্তার (২৫) ওই গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী।

ওসি শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বামীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে বাড়ির পেছনের আম গাছের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রোজিনা।

সকালে প্রতিবেশিদের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা জানান, আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে রোজিনার স্বামী শওকতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।