২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলমডাঙ্গায় ট্রেনে কাটায় ১ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 01:38 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

রেলওয়ে পুলিশ জানায়, সোমবার উপজেলা শহরের লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন মো. নবিছদ্দিন (৫৫)। তিনি উপজেলার কেশবপুর গ্রামের কালু ফকিরের জামাতা।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস আপ ট্রেনটি আলমডাঙ্গা অতিক্রম করছিল।

“ওই সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন নবিছদ্দিন।”

পোড়াদহ রেলওয়ে থানার ইনচার্জ এনামুল হক জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।