২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় পুকুরে শিশুর লাশ, হত্যার অভিযোগ

বরগুনায় ছয় বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ তুলেছে স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 10:08 AM

Updated : 22 Aug 2022, 01:18 PM

রোববার রাতে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পাতাকাটা গ্রামের একটি পুকুর থেকে মুন্না নামের শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মুন্নার বাবা মাসুদ মিয়া জানান, রাত ৮টার দিকে সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়েছিলেন। কিন্তু ঘরে ফিরে সন্তানকে পাননি।

“খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে ছেলের লাশ ভাসতে দেখি।”

বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশাররফ হোসেন জানিয়েছেন, খবর পেয়ে তারা শিশুটির লাশ উদ্ধার করেন।

শিশুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন বরগুনা থানার এসআই আবু হানিফ।

ময়না তদন্ত প্রতিবেদন পেলেই শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

তবে মাসুদ মিয়া ছেলেকে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা করার কথা জানিয়েছেন।