২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভোরে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 09:59 AM

Updated : 22 Aug 2022, 01:18 PM

সোমবার ভোর ৬টার দিকে শাহজাহান স্পিনিং মিলে বৈদ্যুতিক  গোলযোগ থেকে আগুন লাগে বলে কারখানার নিরাপত্তা কর্মকর্তা মো. হাসান কবির জানিয়েছেন।

তিনি জানান, আগুন লাগার পরপরই কারখানার শ্রমিকরা নেভানোর চেষ্টা করে।

তবে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভান বলে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানিয়েছেন।

আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও জেনারেটরের তার পুড়ে গেছে বলে জানান তিনি।