২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে লাখ টাকার জাল নোটসহ আটক ২

শেরপুর সদর উপজেলার ছয়ঘড়িপাড়া থেকে এক লাখ ১৭ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 07:09 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

রোববার বিকালে উপজেলার ছয়ঘড়িপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সাতপাকিয়া গ্রামের হাছেন আলীর ছেলে লাভলু মিয়া ও ইদ্রিস আলীর ছেলে ইংরেজ আলী।

শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছয়ঘড়িপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৩৪টি ৫০০ টাকার জাল নোটসহ ওই দুজনকে আটক করা হয়।