এবার গন্তব্য পর্যটন কেন্দ্র
ঈদের ছুটি শেষে মানুষ যখন আবার রাজধানীমুখো হচ্ছেন, সে সময় একদল মানুষ ঢাকা ছাড়ছেন। কোনো পর্যটন কেন্দ্রে কয়েকদিন কাটাতেই এই যাত্রা।
ঈদের ছুটির পর রোববার প্রথম কর্মদিবসে রাজধানীর সদরঘাট টার্মিনালে গিয়ে লঞ্চ, স্টিমারে করে পরিবার-পরিজন নিয়ে এমন বেশ কয়েকজনকে ঢাকা ছাড়তে দেখা গেছে।
ঢাকার বিভিন্ন এলাকায় বাসের কাউন্টারগুলোতেও অনেককেই দেখা গেছে বাক্স-পেটরা নিয়ে গাড়ির অপেক্ষায় থাকতে।
তবে এর বাইরেও নানা কাজে অনেকেই ছুটেছেন নিজ নিজ গন্তব্যে।
দুপুর ১টার দিকে সদরঘাটে বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক সৈয়দ মাহফুজুর রহমান জানান, যাত্রীদের মধ্যে ঢাকায় ঈদ করেছেন এমন সংখ্যাই বেশি। ঢাকার বাইরে থেকে খুব কম মানুষই এসেছেন।
সকাল থেকে সদরঘাটে ৫৪টি লঞ্চ আসে, ছেড়ে যায় ২০টি।
চাঁদপুরগামী সোনারতরী লঞ্চের যাত্রী শাহনাজ পারভীন জানান, ছোট সন্তানকে নিয়ে অসুস্থ্ বাবাকে দেখতে ইচলি যাচ্ছেন।
নিজেদের বাসের গন্তব্য পর্যটন এলাকায় হওয়ায় যাওয়ার যাত্রী বেশি বলে জানান তিনি। তবে চট্টগ্রাম থেকে আসার যাত্রী বেশি বলেও জানান তিনি।
কক্সবাজার, বেনাপোল ও চট্টগ্রামে চলাচলকারী সৌদিয়া পরিবহনের বিক্রয় নির্বাহী খায়রুল বাশার বলেন, “ঢাকা থেকে কক্সবাজারে যাচ্ছেন বেশি যাত্রী। অন্য দুই রুটে ফেরার যাত্রী বেশি।”
বরিশাল ও চুয়াডাঙ্গাগামী সোনারতরী পরিবহনের গাবতলীর কাউন্টার ব্যবস্থাপক আলী হাসান বলেন, “গাড়ি আসছে, যাচ্ছে। তবে ফিরতি ট্রিপে যাত্রী বেশি। রাস্তা ভালো থাকায় পথে তেমন কোনো সমস্যা হচ্ছে না।”
উত্তরবঙ্গের বিভিন্ন রুটের বাস চালানো এসআর ট্রাভেলসের সহকারী মহাব্যবস্থাপক টি আর প্লাবন বলেন, ঢাকামুখী যাত্রী এখনও কম।
তাদের কোনো কোনো বাস ২-১টি খালি আসন নিয়েও ফিরছে বলে জানান তিনি।
