২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে গ্যাসের আগুনে দগ্ধ ৬

রাজধানীর কাফরুলে একটি টিনশেড বাড়িতে গ্যাস থেকে আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 09:25 AM

Updated : 22 Aug 2022, 01:18 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, শনিবার রাত দেড়টার দিকে কাফরুলের পূর্ব সেনপাড়া এলাকায় ওই বাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং এক শিশুসহ ছয়জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দগ্ধ ছয়জন হলেন- এস এম দেলোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী সালেহা (৪০), তাদের দুই মেয়ে আমেনা (২৫) ও ফাতেমা (১২), ছেলে জাহিদ (১৪) এবং আমেনার ছেলে আরমান (১)।

তারা সবাই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, “আহতের সবারই শরীর ১৬ থেকে ৪০ শতাংশ আগুনে পুড়ে গেছে।”

আগুন লাগার কারণ জানতে চাইলে ব্রজেন কুমার বলেন, “গ্যাসের পাইপে ছিদ্র ছিল, কেউ সিগারেট জ্বালালে আগুন ধরে যায় এবং পুরো ঘরে ছড়িয়ে পড়ে।”

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই বাড়িতে আগুন লাগে বলে কয়েকটি সংবাদমাধ্যমে খবর দেওয়া হলেও তা সঠিক নয় বলে জানান তিনি।