রাজধানীতে ঈদের রাতে ছিনতাই
ঈদের রাতে রাজধানীর মোহাম্মদপুর ও মানিক মিয়া এভিনিউয়ে ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন তিন যুবক।
আহত তিনজন হলেন সোহাগ হাসান (৩২), রানা (২৮) ও মো. হাবিব (৩০)।
শুক্রবার রাত ১২টার দিকে প্রায় একই সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান।
আহত তিনজনের বরাত দিয়ে সেন্টু বলেন, রাত ১১টার দিকে সোহাগকে মোহাম্মদপুর রেডিবাঁধের কাছে কয়েকজন ছিনতাইকারী মারধর করে মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা নিয়ে যায়।
প্রায় একই সময়ে মানিক মিয়া এভিনিউয়ে চার/পাঁচ যুবক রানা ও হাবিবের মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে।
চিকিৎসা নিয়ে তারা তিনজনই হাসপাতাল ছেড়ে গেছেন বলে জানান সেন্টু।
