২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বাস চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 12:20 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

শনিবার সকালে বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানার এসআই বেলায়েত হোসেন জানান।

নিহত মো. মিলন (৭) উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের আবু ছায়েদের ছেলে।

এসআই বেলায়েত বলেন, সকালে বাড়ির পাশে রাস্তায় বের হলে ‘জননী পরিবহন’ নামে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবহন মালিক সমিতি ও নিহতের স্বজনদের মধ্যে সমোঝতার ভিত্তিতে লাশ ময়তাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।