২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার চরফ্যাশনে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 11:47 AM

Updated : 22 Aug 2022, 01:17 PM

নিহত আবদুর রাজ্জাক চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি জিন্নাগড় ইউনিয়নের মো. হোসেনের ছেলে।

চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, শুক্রবার রাতে উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় আবদুর রাজ্জাককে (৩৪) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে হাজারিগঞ্জ ইউনিয়নের দিকে যাচ্ছিলেন রাজ্জাক ।পথে একদল অস্ত্রধারী তার পথ আটকে তাকে বেড়ির পার এলাকায় নিয়ে যায়। পরে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ফেলে রেখে চলে যায়।

আহত রাজ্জাককে স্থানীয়রা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ওসি।

কারা কেন রাজ্জাককে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।

নিহতের ছোট ভাই আবদুর রহমান বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক কারণেই সরকার দলের ক্যাডাররা আমার ভাইকে হত্যা করেছে।”