শনিবার থেকে ট্রেনের ফিরতি টিকেট
ঈদের ফিরতি যাত্রার অগ্রিম রেল টিকেট মিলবে শনিবার থেকে।
২৯ ও ৩০ সেপ্টেম্বর যাত্রার অগ্রিম টিকিট শনিবার থেকে বিক্রি করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। বরাবরের মতো একজন যাত্রীকে সর্বাধিক চারটি টিকিট দেওয়া হবে।
