হৃদরোগে আক্রান্ত দুদক কমিশনার সাহাবুদ্দিন হাসপাতালে
দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার বিকালে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তবে তার অবস্থা ‘আশঙ্কামুক্ত’ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দুদক চেয়ারম্যানের দায়িত্বে সাহাবুদ্দিন চুপ্পু
গত বছর নভেম্বরে হৃদযন্ত্রের ধমনিতে ‘ব্লকেজ’ ধরা পড়ায় সিঙ্গাপুরে চিকিৎসা নেন দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু।
২০ নভেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার দেহে সফল অস্ত্রোপচার করে ধমনীতে রিং বসানো হয়।
