‘মোবাইলের জন্য সহপাঠীর’ হাতে খুন স্কুলছাত্র
মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে সহপাঠীর হাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা মেয়রের ছেলে খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আশিকুর রহমান সাম্য
সাম্য গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান সরকারের ছেলে এবং গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় দুই নারীসহ আট জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
এরা হলেন উপজেলার বর্ধনকুঠি এলাকার তাজুল ইসলামের ছেলে ও সাম্যের সহপাঠী আল-আমিন (১৮), শাহরিয়ার খান হৃদয় (১৭), হৃদয়ের মা রাবেয়া বেগম (৪৫), বড় বোন রুনা বেগম (২৫), ভগ্নিপতি রফিকুল ইসলাম (৩০), চাচাত ভাই সুজন মিয়া (১৮), খালাতো ভাই শিমুল (২০) ও জাকির হোসেন (১৭)।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে সাম্যের সহপাঠী শাহরিয়ার সাম্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
অনেক খোঁজাখুজি করে সন্ধান না মেলায় সাম্যর বাবা আতাউর রহমান ওইদিন সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানান ওসি।
তিনি বলেন, পুলিশ বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আট জনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে সাম্যের লাশ উদ্ধার করা হয়।
“তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”
শাহরিয়ার খান হৃদয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি জানান, প্রায় এক সপ্তাহ আগে মোবাইল ফোন নিয়ে সাম্যর সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরে সে ও জাকির মিলে সাম্যর হাত-পা বেঁধে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে।
এদিকে এ ঘটনায় ক্ষুদ্ধ জনতা শাহরিয়ার ও ৯ নম্বর ওর্য়াড কাউন্সিলর জয়নাল আবেদিনের বাড়িঘর ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় বলে ওসি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
