২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

চুয়াডাঙ্গা সদরে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 08:14 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

নিহত আব্দুল গাফফার (১৯) নূরনগর কলোনীপাড়ার তেতুল শেখের ছেলে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে রেলস্টেশন সংলগ্ন ফার্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ফার্মপাড়া এলাকা দিয়ে বাইসাইকেলে রেললাইন পার হচ্ছিল আব্দুল গাফফার। এসময় খুলনাগামী ডাউন রূপসা এবং চাপাইনবাবগঞ্জগামী আপ মহানন্দা ওই এলাকা অতিক্রম করছিল। মহানন্দার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের খালাতো ভাই জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্দুল গাফফার ওই সময় মোবাইল ফোনে কথা বলছিলো। তার মোবাইল ফোনটি রেললাইনের ওপর পড়ে গেলে সেটি নেওয়ার জন্য লাইনের ওপর দাঁড়িয়ে যায়।”